পোস্টগুলি

সেপ্টেম্বর, ২০২৪ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

দিগ্বিজয়ী বাবর (ঐতিহাসিক উপন্য়াস)-২ নং খণ্ড

ছবি
       দিগ্বিজয়ী বাবর (ঐতিহাসিক উপন্য়াস)-দ্বিতীয় খণ্ড আন্দিজান এসেই তনয়াল আন্দিজানের বেগদের ক্ষমতার লোভ দেখিয়ে নিজের পক্ষে এনে বাবরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলো এবং ফাতিমা সুলতানার সাথে পরামর্শ করে মির্জা জাহাঙ্গীরকে আন্দিজানে র সিংহাসনে প্রতিষ্ঠা করার জন্য তৎপর হয়ে উঠলো । এই বিদ্ৰোহের খবর সমরকন্দ এসেও পৌঁছোলো । তবে, সমরকন্দের অনেকেই এই বিদ্রোহের বিষয়ে অবগত ছিলো যদিও বাবর এ বিষয়ে কিছুই জানতেন না । কারণ তখন তিনি জ্বরে ভুগছিলেন । অনেকদিন জ্বরে ভুগার জন্য তিনি খুবই কাহিল হয়ে পড়েছিলেন । সেজন্য উত্তেজিত হলে অসুখ বেশি হওয়ার আশংকা করে আন্দিজান থেকে আসা খবর হেকিম বাবরকে জানাতে বারণ করছিলেন । কাশিম বেগ আন্দিজানের খবর নিয়মিতভাবে পাচ্ছিলেন যদিও বাবরের অসুখের জন্য কোনো সিদ্ধান্ত নিতে পারছিলেন না । তিনি বেগদের সাথে পরামর্শ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য চিন্তা - ভাবনা করার পাশাপাশি বাবর আরোগ্য হয়ে উঠার জন্য উৎকণ্ঠিতভাবে অপেক্ষা করছিলেন । সেদিন শরীরটা একটু সতেজ অনুভব করার জন্য...