তোখড় ও রাজকুমার(প্ৰচলিত গল্প)
তোখড় ও রাজকুমার কবি এবং খেজুরের রস আমরা সবাই জানি , যে কবিরা স্বভাবতই কিছুটা আবেগপ্রবণ হয়। কখনো কখনো একজন কবি ভাবনায় বিভোর হয়ে এমন কিছু কাজ করেন যা সাধারণ মানুষকে হাসায় ! একবার আমাদের গল্পের কবি ঘামে ভিজে পরিশ্রান্ত হযে কোথা থেকে বাড়ি ফিরলেন। তাঁর স্ত্রী হকারের নিকট থেকে খেজুরের রস রেখেছিলেন। নিজেরা খাওযার পরে কবির জন্য এক গ্লাস রস রেখে দিয়েছিলেন। কবিকে সেই রস খেতে দিলেন। রস পান করে কবি খুবই তৃপ্ত হলেন। তিনি রসের প্রশংসা করে বললেন- খুবই উপাদেয় রস । খেয়ে প্রাণটা একেবারে জুড়িয়ে গেলো । যদি আছে আর একটু দাও। স্ত্রী রস দিতে অপারগতা প্রকাশ করে বললো- না আর নেই । যেটুকু ছিলো সবটুকুই দিয়েছি । আবার ফেরিয়ালা এলে বেশি করে রেখে দিব । কবি বললেন- আচ্ছা, এই খেজুরের রস কীভাবে বের করে ? কবির অজ্ঞতায় বিস্ময় প্রকাশ করে স্ত্রী বললো- কীভাবে বের করে তাও জানন না নাকি ? খেজুর গাছ ...