পোস্টগুলি

জুন, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

দিগ্বিজয়ী বাবর (তৃতীয় খণ্ড) ঐতিহাসিক উপন্যাস

ছবি
দিগ্বিজয়ী বাবর (তৃতীয় খণ্ড) কুন্দুজ ! কুন্দুজ চারদিকে পাহাড় ঘেরা হিন্দুকোশ পর্বতের পাদদেশে অবস্থিত এক দুর্গম নিচু জলাশয় অঞ্চল । নিরাপত্তার খাতিরেই বাবর দুর্গম স্থানে ছাউনি পেতে হিসার আক্রমণের জন্য প্রস্তুতি চালাচ্ছিলেন । যুদ্ধের প্রস্তুতি চলাকালীন বাবর অন্য এক বিপর্যয়ের সন্মুখীন হলেন । শৈবানি খাঁ নিহত হওয়ার পরে তাঁর একাংশ সেনা ইসমাইলের রোষ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য বাবরের নিকট আশ্রয় গ্রহণ করেছিলো । সেই সেনাদলের একাংশ সেনা বাবরের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হলো । কথাটা প্রথমে কাশিম বেগমের কানে পড়ল । বিদ্রোহী সেনাদের দলপতি ছিলো কবচ খাঁ নামক একজন বেগ । তাঁর অধীনে বিশ হাজার সেনা ছিলো । সেনাগুলো সুক্ষিশিত এবং যুদ্ধ পাগল ছিলো । ভাড়াটিয়া সেনা হিসাবে যুদ্ধ করাই ছিলো তাদের জীবন নির্বাহের একমাত্র উপায় । যে পক্ষ থেকে টাকা পেতো সেই পক্ষের হয়েই তারা যুদ্ধ করতো । যে পক্ষের হয়ে যুদ্ধ করে লুটপাট করে অধিক ধন - সম্পত্তি পাওয়ার সম্ভাবনা দেখত সেই পক্ষের হয়ে তারা যুদ্ধ ...