আমার ছেলেবেলা (আত্মকথন)i
আমার ছেলেবেলা শৈশব কাল- আমাদের গ্রামের প্রকৃত নাম ছিল জাহানারপার। কিন্তু বাইরের লোকে দেউলদি বলে জানত। পূব দেউলদি। আমাদের গ্রামটা বেকি নদীর অববাহিকা অঞ্চলে অবস্থিত ছিল। আমাদের গ্রামটা ছিল বেকি নদীর পূব পাড়ে। তাই নাম হয়েছিল পূব দেউলদি। বেকি নদীর পশ্চিম পাড়ে আর একটা গ্রাম ছিল। সেই গ্রামের নাম ছিল পশ্চিম দেউলদি। গ্রামের নাম পূর্বে পূব বালিকুরিও ছিল। পরে পূব দেউলদি এবং পূব দেউলদির পরে জাহানার পার হয়েছে। ১৯৫৮ সালের ২৫ সেপ্টেম্বরে স্বাধীনতার পর সরকার প্রথম জমি জরিপ করার সিদ্ধান্ত নেয়। তখনই পর্যায়ক্রমে অনেক নতুন গ্রাম সৃষ্টি করা হয় । লাট মণ্ডলেরা তখন নতুন গ্রামগুলির নাম বিশেষ পরিবেশ এবং বিশেষত্বের ওপড় নির্ভর করে নিজের সুবিধা মতো রাখে। জাহানারপারের কাছেই জাহানা বিল। তাই সম্ভবতঃ আমাদের নতুন গ্রামের নাম জাহানারপার র...