পোস্টগুলি

দিগ্বিজয়ী বাবর (দ্বিতীয় খণ্ড) ঐতিহাসিক উপন্য়াস

ছবি
 দিগ্বিজয়ী বাবর (দ্বিতীয় খণ্ড) বাবর রোগশয্যায় পড়ে থাকা অবস্থায় আহম্মদ তনয়াল আন্দি জা ন দখল করে মির্জা জাহাঙ্গীরকে সিংহাসনে অধিষ্ঠিত করলো । সেদিন ছিলো দারুণ অন্ধকার রাত । সমগ্র আকাশ কালো মেঘে ছেয়ে ছিলো । আন্দিজানের দূর্গটি সেই অন্ধকারের মাঝে ডুবে ছিলো । আসন্ন বিপদের আশংকায় আন্দিজানের প্রতিটি অলিগলিতে বিরাজ করছিলো থমথমে নিস্তব্ধতা । সর্বোপরি সমরকন্দ থেকে আসা সংবাদবাহকের মুখে বাবরের ভয়ঙ্কর অসুখের খবর পেয়ে দূর্গের দায়িত্বে থাকা এক অংশ সেনা আহম্মদ তনয়ালের পক্ষে যোগদান করছিলো । ফলে দূর্গের পহরায় পর্যাপ্ত সেনাও ছিলো না সেদিন । সেজন্য প্রায় অরক্ষিত অবস্থাতে পড়ে ছিলো দূর্গের কোন কোন দরজা । ঠিক এমনই একটি রাতের জন্য আহম্মদ তনয়াল অপেক্ষারত ছিলো । প্রত্যাশিত রাতটা আসার সাথে সাথে তনয়াল আন্দিজান দূর্গ আক্রমণ করলো এবং প্রত্যাশিতভাবেই সে দূর্গ দখল করতে সক্ষম হলো । দূর্গের পহরায় নিয়োজিত বাবর সেনা সেই অতর্কিত আক্রমণের জন্য প্রস্তুত ছিলো না । তারা প্রতিরোধ গড়ে তো...